বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে মূল্য বাড়ানোর চিন্তা নেই: অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহীত।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে দেশে এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আসছে। তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে চিন্তা করা হতে পারে।’

ইরান-ইসরায়েল যুদ্ধে প্রভাব বাংলাদেশে পড়তে পারে উল্লেখ্য করে অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।

হরমুজ প্রণালি সম্পর্কে তিনি বলেন, এ ছাড়া হরমুজ প্রণালি বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১০

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১১

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১২