নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : ফরহাদ

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তার দাবি, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে।

ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের সাড়া, অনাবাসী ও নারী শিক্ষার্থীদের উপস্থিতি—সবকিছুই সন্তোষজনক ছিল। সবাই ভোট দিচ্ছেন। তবে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার কথা থাকলেও ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। আমরা অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন।

এছাড়াও ইউল্যাব সেন্টারে ইসলামী আন্দোলন অভিযোগ জানিয়েছে, তাদের প্রার্থীর কোন পোলিং এজেন্ট বের করে দিয়েছে ছাত্রদল। এই বিষয় প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ করে ফরহাদ বলেন, প্রশাসন ছাত্রদলের বিষয়ে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ বলেন, এই নির্বাচন আপনাদের জন্য। আপনারা ভোটকেন্দ্রে এসে মতামত দিন। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লেই অন্যায়কারীরা ব্যর্থ হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২