সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে জুলাই সনদের খসড়া : আলী রীয়াজ

ছবি সংগৃহীত।

সোমবার এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। 

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতে এ তথ্য জানান তিনি।

আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে ঐকমত্য কমিশনের।

তিনি জানান, ২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ইতোমধ্যে ১০টি বিষয়ে দলগুলো একমত হয়েছে, যার মধ্যে কয়েকটিতে নোট অব ডিসেন্টও রয়েছে। সাতটি বিষয়ে এখনো ঐকমত্য হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজ আলোচনার প্রস্তাব দেয়া হবে। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন এই তিনটি বিষয় নিয়ে আজকের আলোচনার মূল ফোকাস নির্ধারণ করা হয়েছে। এছাড়া অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

নাগরিক অধিকার সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে উল্লেখ করেন আলী রীয়াজ। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় ঐকমত্য কমিশন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২