যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেলেন। আর ২২৩টি পেলেন প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস।

মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি। জেতার জন্য প্রয়োজন ছিল ২৭০টি।  

প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট জেতার আগেই ট্রাম্প অবশ্য ফ্লোরিডার মঞ্চে নিজেকে জয়ী ঘোষণা করে বিজয়ী ভাষণ দেন। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে সমাবেশস্থলে ভাষণ দেননি কমলা। সেখানে সমর্থকদের ভিড়ও ছিল না।

ইতোমধ্যে বিশ্বনেতারা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।  

যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস জানায়, সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তার ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়।   

এর মাধ্যমে ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন। গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে, তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২