যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা: প্রেস সচিব

ছবি সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আগামী ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

আজ (৮ জুলাই) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি আরও জানান, বাংলাদেশ প্রতিনিধি দল ইতোমধ্যে একাধিক দফায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে শেখ বশিরউদ্দিন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। 

শফিকুল আলম বলেন, ঢাকা আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে একটি যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে—যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

উল্লেখ্য, তিন মাস ধরে চলা আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।

গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল। এর আগে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হতো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২