ছাত্রীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যে ইবি শিক্ষককে বরখাস্তের দাবি

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যের অডিও ফাঁসের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তারা অভিযুক্ত শিক্ষক অধ্যাপক নাছির উদ্দীনের বরখাস্তসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন।

অধ্যাপক নাছির উদ্দীন আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রিন ফোরামের সদস্য। ফেসবুকে ৪ মিনিটের একটি অডিও ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে নাছির উদ্দীন মন্তব্যের জন্য ’স্লিপ অব টাং’ বলে দাবি করে নিঃশর্ত ক্ষমা চান।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—নাছির উদ্দীনের বরখাস্ত, সাজিদ আবদুল্লাহ হত্যার দ্রুত বিচার, আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা।

উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২