লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

ছবি: সংগৃহীত।

ভালো নেই অভিনেত্রী দীপিকা কাক্কার। ভয়াবহ লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচারের মাধ্যমে লিভারের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়েছে তার। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেত্রী। বর্তমানে চিকিৎসাধীন দীপিকা জানিয়েছেন, সামনে আরও দীর্ঘ সময় ধরে তাকে থেরাপি নিতে হবে।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর। জানালেন, সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে।চিকিৎসা শুরুর পর থেকেই অভিনেত্রী নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন; একরকম বাঁচার লড়াইয়েই আছেন অভিনেত্রী।  

চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই নানা পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন দীপিকা। ঘন ঘন বমি বমি ভাব, মাথা ঘোরা, চুল পড়া। সব মিলিয়ে যেন এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। চুল পড়া বেড়ে যাওয়ায় এখন পরচুলা ব্যবহার করছেন।

এতেই শেষ নয়। থাইরয়েডের মাত্রা বেড়ে যাওয়ায় পেট ফাঁপা, মুখে ঘা ও শারীরিক দুর্বলতা আরও বাড়িয়েছে তার কষ্ট। তবে মনোবল হারাননি দীপিকা। জানিয়েছেন, গত জুলাই থেকেই তার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে, যা চলবে অন্তত আরও দেড় বছর।

এই দীর্ঘ চিকিৎসা ও পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়লেও নিজেকে আবার শক্ত করে দাঁড় করানোর চেষ্টা করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। দীপিকার আশা, ‘সব ঠিক হয়ে যাবে, শুধু সময়টা পার করতে হবে সাহস নিয়ে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২