বিদেশি নম্বর থেকে পরীমনিকে হত্যার হুমকি

ছবি : সংগৃহীত।

চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বিদেশ থেকে একটি অজানা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকির সঙ্গে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা, গালিগালাজ এবং গুলি করে মারার হুমকি।

পরীমনি নিজের ফেসবুক পেইজে সেই ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি পরীমনিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা? এছাড়াও তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন, যাতে নজর দেয়া হয়।

পরীমনি এই ঘটনার বিষয়ে বলেন, হঠাৎ করে বিদেশি নম্বর থেকে কল দিয়ে আমাকে নানা গালাগাল করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ভোট সম্পর্কিত কিছু বললে বা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করলে মারার হুমকি পাব। এটা একেবারেই অমার্জনীয়।

এদিকে, পরীমনির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় কুকুরকে এন্টি-জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণা, আটক ৮

‘যে যেমন পড়াশোনা করেছে, তেমনই ফলাফল পেয়েছে’

শঙ্কা মুক্ত, ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন লিটনরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন

১১

রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান

১২