তথ্য চুরি, মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা

চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে বলে দাবি তাদের। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরিও করেছে বলে অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনা প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কী কী নথি চুরি করেছে, ক’টি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক জড়িত কি না, তা-ও স্পষ্ট করে বলা হয়নি।

মার্কিন গোয়েন্দারা জানান, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে, তা চীনের সরকারের তৈরি। হ্যাকাররা এখনও কম্পিউটারগুলো হ্যাক করে রেখেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এ নিয়ে এফবিআই তদন্ত করছে বলে জানানো হয়েছে।

গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাকারদের নিয়োগ করে চীন। এমন ঘটনা বারবার ঘটানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

যদিও যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বেজিং। চীন জানিয়েছে, সাইবার হানা বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের দূরতম সংযোগও নেই বলে জানিয়েছে তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২