ডাকসু নির্বাচন : টিএসসিতে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি

ছবি : সংগৃহীত।

ডাকসু নির্বাচনে রোকেয়া হলের কেন্দ্র টিএসসিতে সকাল থেকেই ভোট দিচ্ছেন নারী শিক্ষার্থীরা। সকাল থেকে দীর্ঘ লাইনে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে তাদের। 

প্রথম এক ঘণ্টায় প্রায় ৭৬০ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

তিনি বলেন, আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। এক ঘণ্টায় প্রতিটি বুথে গড়ে ৪০ জন ভোট দিয়েছেন। সেই হিসাবে বলা যায়, প্রথম ঘণ্টায় কেন্দ্রটিতে ৭৬০ জনের মতো ভোট দিয়েছেন।

তিনি আরো বলেন, আমাদের কেন্দ্রে যে ১৯টি বুথ রয়েছে, তাতে কোনোটায় ৩৬টি, আবার কোনোটিতে ৪৫টি ভোট পড়েছে। সবগুলো বুথের ভোটগ্রহণকে গড় করে আমাদের মনে হয়েছে, প্রতিটি বুথে ৪০ জন করে ভোট দিয়েছেন প্রথম এক ঘণ্টায়। যদি এই ধারা বজায় থাকে, তবে নির্ধারিত সময়ের আগেই এই কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এই কেন্দ্রে মোট ভোটার ৫৬৬৫ জন। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই টিএসসি কেন্দ্রের সামনে বিপুলসংখ্যক শিক্ষার্থী জড়ো হয়েছিলেন।

সকাল পৌনে ৮টায় সাংবাদিকদের উপস্থিতিতে ভোটের বাক্স সিলগালা করা হয় এবং সকাল ৮টা ৭ মিনিট থেকে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। ভোটগ্রহণ শুরু হয় ৮টা ১০ মিনিটে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২