শবে মেরাজের তাৎপর্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

শবে মেরাজের তাৎপর্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত 

সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহার্য মৌলিক বিষয় শবে মেরাজের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিশ্ব সুন্নি আন্দোলন।

সোমবার বেলা ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাইকোর্ট মাজারে গিয়ে শেষ হয়। 

সভাপতির বক্তব্যে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, মহান মেরাজ শরীফ প্রিয়নবীর নিকট স্বয়ং আল্লাহর মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমতময় পরোক্ষ প্রকাশ।

তিনি বলেন, আল্লাহ তাঁর অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের উর্ধ্বে তাঁর পরম নৈকট্যে পৌঁছিয়ে তাঁর পবিত্র মহাসত্তার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, মেরাজ শরীফ মহান প্রিয়নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহ স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস, যে শোকরিয়া না হলে নাফরমানী হবে। তবে রমজান ও কোরবাণীর ঈদের মত ঈদে আজম ও ঈদে মেরাজ হুকুমগত বিধিবদ্ধ নির্ধারিত পদ্ধতিগত ঈদ নয়, ঈমানী হৃদয়ের ঈদ—ঈমানী প্রাণের ঈদ—অসীম প্রেমের ঈদ, যার সাথে অন্য কোন আমলগত বিষয়ের তুলনা চলেনা, যা অন্য সবকিছুর উৎস।

পরিশেষে তিনি দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রূদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ—রাষ্ট্র—বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য  সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১০

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

১১

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১২