চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির জেরে এ হামলা চালানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে চন্দনপুরা এক্সেস রোডে অবস্থিত ডিজিটাল ডটনেট-এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অফিসে প্রবেশ করে। তারা বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় এবং কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে। হামলার সময় কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে তাদের কাছে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি পূরণ না করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ‘হামলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

১

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

২

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৩

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৪

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

৬

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

৭

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৮

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৯

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

১০

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

১২