শান্তিতে নোবেলজয়ী মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ছবি : সংগৃহীত।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ সালের শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি মারিয়া করিনা মাচাদোকে আমার অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাই। 

তিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়েছেন। নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনো থেমে যাননি। নিজের দেশ ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি অটল প্রতিশ্রুতিবদ্ধ থেকেছেন।’

তিনি নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, যারা ঝুঁকি নিয়ে সামনে আসেন এবং যারা আমাদের মনে করিয়ে দেন যে স্বাধীনতা স্বাভাবিকভাবে আসে না; সেটিকে সর্বদা রক্ষা করতে হয় কথায়, সাহসে ও দৃঢ়তায়।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘মিসেস মাচাদো এক উত্তম বিশ্বের কল্পনা করেছেন এবং তা বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।’ বার্তার শেষে তিনি পুনরায় বলেন, ‘অভিনন্দন, মারিয়া করিনা মাচাদো।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ফার্নেস তেলের দাম বাড়ল

হরমুজ প্রণালি ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই- আইনমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যা জানালেন মাহদী আমিন

ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী

১০

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

১১

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

১২