সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১২টি লিখিত অভিযোগ জমা দিয়েছি। কিন্তু এর একটিও নিষ্পত্তি হয়নি।’

আবিদুল ইসলাম খান বলেন, সকালে থেকেই আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হয়েছে। ভোট গ্রহণকালে বিভিন্ন হলে নানাভাবে বাধার মুখে পড়তে হয়েছে। 

তিনি বলেন, সকালে থেকে আমাদের বিরুদ্ধে একটি ‘প্রচারণা’ চালানো হয়, যা কিছু মূলধারার গণমাধ্যম প্রচার করলেও পরে সংশোধন করেছে।

আবিদুল বলেন, ‘অমর একুশে হলে গিয়ে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও গিয়ে একই অভিযোগ শুনেছি। সকাল থেকে আমাদের নাম্বার সিট বিতরণ পর্যন্ত নানা বাধার সম্মুখীন হতে হয়েছে।’

রোকেয়া হলের এক নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, ‘আমাদের এক প্রার্থীকে ব্যালট নম্বর দিতে গেলে তার ছাত্রত্ব শেষ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। অথচ শিবিরপন্থীদের ক্ষেত্রে এমন বাধা তৈরি করা হয়নি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১২