নারী ও কিশোরীদের জন্য ক্যামেরাযুক্ত ফোন নিষিদ্ধ

ছবি: সংগৃহীত ।

ভারতের রাজস্থানের জালোর জেলার ১৫টি গ্রামে নারী ও কিশোরীদের জন্য স্মার্টফোনসহ ক্যামেরাযুক্ত যেকোনো মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় পঞ্চায়েত।

সিদ্ধান্ত অনুযায়ী, নারীরা কেবল কিপ্যাড মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা প্রতিবেশীর বাড়িতে গেলেও তাদের সঙ্গে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।

জালোর জেলার ভিনমাল এলাকার সুন্ধামাতা পট্টি পঞ্চায়েত (চৌধুরী সম্প্রদায়) আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের স্মার্টফোন ব্যবহারের ফলে শিশুদের মধ্যে মোবাইল আসক্তি বাড়ছে এবং এতে তাদের চোখের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক পঞ্চায়েত সদস্যকে বলতে শোনা যায়, নারীদের ক্যামেরাযুক্ত ফোন রাখা উচিত নয়। তবে স্কুলপড়ুয়া মেয়েরা পড়াশোনার প্রয়োজনে ঘরের ভেতরে মোবাইল ব্যবহার করতে পারবে, কিন্তু বাইরে কিংবা সামাজিক অনুষ্ঠানে মোবাইল বহন করতে পারবে না।

রোববার গাজিপুর গ্রামে অনুষ্ঠিত পঞ্চায়েত সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। সভার সভাপতিত্ব করেন ১৪ পট্টি সম্প্রদায়ের সভাপতি সুজনারাম চৌধুরী। আলোচনার পর উপস্থিত সব পঞ্চ সদস্য সর্বসম্মতভাবে প্রস্তাবটির পক্ষে মত দেন। সিদ্ধান্তটি গাজিপুর, পাওয়ালি, কালদা, মানোজিয়াওয়াস, রাজিকাওয়াস, দাতলাওয়াসসহ মোট ১৫টি গ্রামে কার্যকর হবে।

এদিকে পঞ্চায়েতের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সামাজিক কর্মী ও নারী অধিকার সংগঠনগুলো। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত নারীবিরোধী, পশ্চাৎপদ ও কর্তৃত্ববাদী। এটি নারীদের স্বাধীনতা, চলাফেরার অধিকার এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থি বলেও মন্তব্য করেছেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২