এনসিপিকে কেন শাপলা দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন সিইসি

ছবি: সংগৃহীত ।

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন শাপলা প্রতীক দেওয়া হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য৷ তাদেরকে দেওয়া হয়নি। পরে এনসিপি শাপলা চেয়েছে। তাই কাউকে এই প্রতীক দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য, তাদেরকে দেওয়া হয়নি। পরে এনসিপি শাপলা চেয়েছে। কাউকেই এই প্রতীক দেওয়া হয়নি।’

‘শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়’- এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা অনেক কথাই বলেন, আমরা শুনেই যাবো, আমরা আমাদের কাজ করে যাবো।’

সারজিসের হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না ইসি- কারণ তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয় বলেও জানান তিনি।

এ সময় প্রশ্ন রেখে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনে প্রথম নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক চেয়েছিলেন, তখন আলোচনা করেনি- এখন শাপলা নিয়ে আলোচনা কেন?’

ফেব্রুয়ারিতে নির্বাচনের জোরেশোরে প্রস্তুতি চলছে উল্লেখ করে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারির কথা বলছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে সন্দেহ নাই। আর সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। সংবিধান ও আরপিও অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। পিআর পদ্ধতিতে ভোটে সংবিধান ও আরপিও বদলাতে হবে।’

এ সময় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার কথা জানান এ এম এম নাসির উদ্দিন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২