খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি: রিজভী

ছবি : সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। সুস্থ থাকলে খালেদা জিয়া নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন। 

অগ্নিদুর্ঘটনা নিয়ে তিনি বলেন, বারবার অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে, এসবের পেছনে কোন পরিকল্পনা আছে কিনা তা ভাবা প্রয়োজন। ভারত চায় না বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক।

জুলাই সনদকে ‘মেঘনা কার্টা’ হিসেবে প্রতিষ্ঠা করতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করার আহবান জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২