আইন ভাঙলেই হারাতে হবে ভিসা, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

ছবি সংগৃহীত।

বিদেশি নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটি স্পষ্ট করে জানিয়েছে, হামলা, সহিংসতা বা অন্যান্য গুরুতর অপরাধের জন্য গ্রেপ্তার হলে তাৎক্ষণিক ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা বিপন্ন হতে পারে।

বুধবার (২৩ জুলাই) এনডিটিভির খবরে বলা হয়, এই সতর্কবার্তা এসেছে এমন এক সময় যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের ‘অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ নীতি আরও জোরদার করছেন। যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে থেকে অপরাধে জড়াচ্ছেন, তাদের দ্রুত বিতাড়ন করায় তার অন্যতম লক্ষ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক সরকারি বিবৃতি তুলে ধরেছে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এতে বলা হয়, ‘ভিসা হচ্ছে একটি সুযোগ, যা অধিকার নয়। মার্কিন মাটিতে বা বিদেশে সংঘটিত অপরাধমূলক কার্যকলাপ সম্পাদন করলে কঠোর অভিবাসন শাস্তির মুখে পড়তে হতে পারে।’

তারা আরও জানিয়েছে, দেশে বা বিদেশে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ইমিগ্রেশন শাস্তির মুখে পড়তে হবে। মূলত যারা আমেরিকান ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (উএনএইচসিএইচআর) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জোর দিয়ে বলেছে, এমনকি তথাকথিত “ছোট” অপরাধও অভিবাসীদের জন্য স্থায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে বাতিল করা ভিসা, নির্বাসন আদেশ এবং দেশে পুনঃপ্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১০

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১১

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

১২