ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দলের বাইরে ছিলেন নেইমার। দলের ড্র দেখে হতাশও হতে হয়েছে তাকে। আবার ম্যাচশেষে সতীর্থদের উৎসাহ দিয়েছেন। এরপর আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন দ্রুতই মাঠে ফিরবেন তিনি। তবে ব্রাজিলের দলীয় অনুশীলনে দেখা যায়নি সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে।

কাফ মাসলের চোটের অবস্থা জানতে এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি তিনি আবার করাচ্ছেন বলে ইএসপিএনকে জানিয়েছে একটি সূত্র। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনও পরীক্ষার চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের মাংসপেশিতে ‘গ্রেড টু’ চোট পান নেইমার। চোট নিয়ে নানা অনিশ্চয়তা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপের দলে রেখেছিলেন কোচ আনচেলত্তি। তবে টুর্নামেন্ট শুরুর পর থেকে এখনও পর্যন্ত দলের সঙ্গে একটি অনুশীলন সেশনও করতে পারেননি এই তারকা উইঙ্গার।

ব্রাজিলের গণমাধ্যমগুলো সরাসরিই জানিয়েছে, গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়। তবে ব্রাজিলের মেডিকেল স্টাফরা আশাবাদী, সঠিক পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে নকআউট পর্ব শুরু হওয়ার আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন তিনি।

গ্রুপ ‘সি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার ২০ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওবাহিনী। এরপর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ভিনিসিয়ুস-রাফিনহাদের এখন নেইমারকে ছাড়াই নিশ্চিত করতে হবে নকআউটের টিকিট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২