জন্মদিনে মান্নতেই দেখা দিবেন বলিউড ‘বাদশাহ্’

ছবি: সংগৃহীত।

আগামীকাল শাহরুখ খানের ৬০তম জন্মদিন। এই দিনে প্রতিবারই ‘মান্নত’-এর সামনে ভিড় করে হাজারো ভক্ত। তাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করেন অভিনেতা। এবারের জন্মদিনে তেমনটা ঘটবে কি না, তা নিয়ে ছিল সংশয়। কারণ কয়েক মাস ধরে মান্নতের সংস্কার চলায় খান পরিবার গিয়ে উঠেছেন ভাড়া বাসায়।

তবে সংশয় কাটিয়ে দিলেন শাহরুখ নিজেই। এক্স-এ এক ভক্ত তাঁর কাছে জানতে চান, ‘স্যার, এ বছর মান্নতে ভক্তদের দেখা দিতে আসবেন?’ জবাবে এসআরকে লেখেন, ‘হ্যাঁ, আসব তো। তবে এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।

আগামীকাল (২ নভেম্বর) শাহরুখ খানের ৬০তম জন্মদিন। এই দিন ‘মান্নত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তাঁর অনুরাগীরা, ‘বাদশাহ’কে একঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনো হাত নাড়েন, কখনো ছুড়ে দেন চুমু, কখনো আবার দুই হাত ছড়িয়ে তাঁর পরিচিত পোজ় দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা।

শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তাঁর জন্মদিন আর তাঁর একার নেই। এটা অন্যদের জন্য উৎসব। বড় তারকা হওয়ার এটাই হয়তো মূল্য দিচ্ছেন। যদিও অভিনেতা সব সময় এমনই একটা জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাঁকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন।

 জানা গেছে, জন্মদিনেই আসবে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’–এর প্রথম টিজার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২