বিয়ে ভাঙা নিয়ে বাসার-তটিনীর অন্যরকম কাণ্ড

ছবি : সংগৃহীত।

ভেজা চোখ’ নাটকের পর আবার জুটি হিসেবে পর্দায় দেখা দিলেন খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী। এ জুটির নতুন একক নাটকের নাম ‘ভুল করেও ভালোবাসা হয়’। এর কহিনি ও চিত্রনাট্য লিখেছেন অর্ক মোস্তফা। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

‘ভুল করেও ভালোবাসা হয়’-এর কাহিনি গড়ে ওঠে মাহিন ও হৃদি নামের দুই তরুণ-তরুণীর মিথ্যা বিয়ের নাটক সাজানোকে কেন্দ্র করে।

গল্পে দেখা যায়, মাহিন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ধনীর দুলালি হৃদি বিপাকে পড়েছে বন্ধুর ছেলের সঙ্গে তার বাবা বিয়ে ঠিক করায়। হবু বরের অতিমাত্রার নজরদারি হৃদি কোনোভাবেই মেনে নিতে পারে না। বাবার পছন্দের ছেলের সঙ্গে বিয়ের পর কিভাবে বাকি জীবন কাটবে তা নিয়ে রীতিমতো দিশেহারা হৃদি। তখন সে পরিকল্পনা আঁটতে থাকে বিয়ে ভেঙে দেওয়ার। কীভাবে এই কাজটি করবে, তা বুঝে পাচ্ছে না। এমন সময় ঘনিষ্ঠ বান্ধবীর মাধ্যমে হৃদির পরিচয় হয় মাহিনের। সে মাহিনকে প্রস্তাব দেয়, তার সঙ্গে মিথ্যা বিয়ের নাটক করার; বিনিময়ে বড় অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অর্থ কষ্টে থাকা মাহিন এই প্রস্তাব লুফে নেয়। মাহিনকে স্বামী সাজিয়ে হৃদি বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পর জন্ম নিতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা।

অভিনেতা খায়রুল বাসারের কথায়, ‘ভুল করেও ভালোবাসা হয়’ নাটকে ভালোবাসা আর হাস্যরসাত্মক ঘটনার মিশ্রণ ঘটানো হয়েছে দারুণভাবে। কাহিনিতে বেশ কয়েকটি বাঁকবদলও চোখে পড়বে। চরিত্রে আছে ভিন্নতা। সব মিলিয়ে নাটকটি দর্শককে আনন্দে দেবে।

তটিনীর কথায়, খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধে ‘ভেজা চোখ’, ‘শহরের যত রঙ’, ‘কমেডিয়ান’, ‘সে বসে একা’, ‘মেঘদল’, ‘রঙিন আশা’, ‘শাস্তি’, ‘যাওয়া আসার মাঝে’, ‘আমার বৃত্তে তুমি’, ‘অ-প্রেমের কবিতা’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছেন। তবে সেসব নাটকের গল্প থেকে এটির গল্প কিছুটা আলাদা; যা পরিচালক রাফাত মজুমদার রিংকু নিজের মতো করে উপস্থাপন করেছেন। গল্প, চরিত্র, নির্মাণ সব মিলিয়ে নাটকটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে এই অভিনেত্রীর মত।

নাটকে বাসার-তটিনী জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, নাজিম উদ্দিন তামুর, রিমু রোজা, জি এম মাসুদুর রহমান, আবদুল্লাহ আল মামুন, আসিফ হোসেন, সৌরভী প্রমুখ।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২