হোটেল রুম থেকে বাংলাদেশি আম্পায়ারের মরদেহ

সংগৃহিত ছবি

ভারতের গুয়াহাটি একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে গতকাল মারা যান দেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। ৫২ বছর বয়সী এই আম্পায়ার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্তও ছিলেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা। হোটেল রুমেই রাসেলের মৃত্যু হয়েছে জানিয়েছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক এই সাধারণ সম্পাদক, ‘ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল। রাসেল বিশ্ব ব্যাডমিন্টন প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে সেখানে যায়। আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না তখন আয়োজকেরা হোটেলে যান। তারা গিয়ে দেখেন দরজা বন্ধ। এরপর দরজা ধাক্কাধাক্কির পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।’

এদিকে রাসেলের মৃত্যুতে ব্যাডমিন্টনসহ দেশের ফেডারেশনগুলো নেমেছে শোকের ছায়া। সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা নিজের ফেসবুকে লিখেছেন, ‘রাসেল তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে তোমার হাতে সময় নেই। তাই আমাদের সকলকে তোমার মৃত্যুর নিকটতম সময়ে নিজ নিজ দায়িত্বের কথা বারবার স্মরণ করে দিয়েছ। ওপারে ভালো থেকো রাসেল। তোমার ট্রেনিং প্রাপ্ত আম্পায়ার ‘রা যেন আন্তর্জাতিক আম্পায়ার হয়ে তোমার মতো বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২