বিশ্বকাপে মাত্র ১ ম্যাচ জিতে বাংলাদেশ পাবে তিন কোটি টাকার বেশি

ছবি : সংগৃহীত।

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মাত্র একটি জয় নিয়ে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

একাধিক ম্যাচে জয়ের সুযোগ তৈরি হলেও তা হাতছাড়া হওয়ায় পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই একমাত্র জয়কে সঙ্গী করেই দেশে ফিরছেন জ্যোতিরা।

তবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে নজির স্থাপন করল প্রাইজমানির দিক থেকে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

২০২৫ নারী বিশ্বকাপে প্রাইজমানির পরিমাণ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি (১২১ কোটি ৭৪ লাখ টাকা) থেকেও বেশি। 

এছাড়া ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। আগামী ২ নভেম্বরের ফাইনালের বিজয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়েও ২ কোটি ২৯ লাখ টাকা বেশি।

নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে এক ম্যাচ জেতার সুবাদে বাংলাদেশ দল পাবে ৪১.৫৬ লাখ টাকা। এর সঙ্গে অংশগ্রহণকারী দল হিসেবে তারা পাচ্ছে ৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ, অংশগ্রহণ ও এক ম্যাচ জয়ের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২