১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ

এক দশক পর চরম ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখে ফেলে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে শাই হোপের দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি মেহেদী হাসান মিরাজের দল।

ওয়ার্নার পার্কের এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবীয়রা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উইকেট থেকে শুরুর সুবিধা আদায় করতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ।

ফুল লেন্থের বলে সোজা ব্যাট চালিয়েও ক্যাচ দেন সৌম্য সরকার (২)। লিটন ১৯ বল খেলে মাত্র ৪ রান করে দৃষ্টিকটুভাবে আউট হন। এরপরই মিরাজ (১) বল ছাড়তে গিয়ে প্লেড অন হন। এক প্রান্তে ভরসা দিচ্ছিলেন তানজিদ তামিম। তিনি ৩৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরলে ৬৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে টপাটপ উইকেট হারিয়ে ১১৫ রানে ৭ উইকেট হয়ে যায় বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব ৯২ রানের জুটি গড়েন। তানজিম চারটি চার ও দুই ছক্কায় ৪৫ রান করে ফেরেন।

রিয়াদ ৯২ বলে চার ছক্কা ও দুই চারে ৬২ রান করে আউট হলে ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে ব্রেন্ডন কিং ও ইভিন লুইস ১০৯ রানের জুটি গড়েন। ওই জুটিতেই জয়ের পথ পরিষ্কার হয় ক্যারিবীয়দের।

লুইস ৬২ বলে চারটি ছক্কা ও দুই চারে ৪৯ রান করে ফেরেন। কিং ৭৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা হাঁকান। এ ছাড়া কেসি কার্টি ৪৫ রান যোগ করেন। অধিনায়ক হোপ ১৭ ও রুদারফোর্ড ২৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২