এশিয়া কাপে রাঙিয়ে শুরুর অপেক্ষায় বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। হংকংয়ের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির জায়েদ ক্রিকেটে স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের প্রেরণা অতীতের একমাত্র জয়। আর বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের লক্ষ্য আজ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা।

লিটন দাসের নেতৃত্বে সব শেষ তিন টি-টোয়েন্টি সিরিজে জিতেছে বাংলাদেশ। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় সিরিজগুলোর ফলাফল প্রভাব রাখবে বলে ধারণা করা হচ্ছে। তদুপরি বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা পাওয়ার হিটিংয়ে দেখা গেছে উন্নতির লক্ষণ। সে সঙ্গে দারুণ পেস আক্রমণ মিলিয়ে ব্যালেন্সড একটি দল নিয়েই লড়াইয়ে নামতে যাচ্ছেন লিটন।

বাংলাদেশের শক্তির জায়গা পেস বোলিং বিভাগ। তাসকিন আহমেদ এই বিভাগের নেতৃত্বে। পাওয়ার প্লেসহ শুরুর ১০ ওভারে ভরসা তিনিই। সে সঙ্গে স্পিনার শেখ মাহেদিও শুরুর বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ডেথ ওভারে দলের আস্থা থাকছে মোস্তাফিজুর রহমানের ওপর। তাকে সঙ্গ দিচ্ছেন তানজিম হাসান সাকিব। মাঝের ওভারগুলোর জন্য আছেন লেগস্পিনার রিশাদ হোসেন, নাসুম আহমেদ।

হংকং কোচ কুশল সিলভাও ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন। সে সঙ্গে জয়ের আশা দেখালেন। হারলেও শেখার মঞ্চ হিসেবেই দেখছেন এই ম্যাচকে, ‘বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। কিন্তু আমরা যতটুকু পারি চেষ্টা করব। আমাদের শক্তির জায়গা কাজে লাগাতে চেষ্টা করব। আমি মনে করি দুর্দান্ত একটি জয় আসবে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২