২৬তম ওভারে এক শ পার করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত ।

সফল টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে মিশনে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ আবুধাবিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে টাইগাররা। ম্যাচে ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলার পর নিজেদের গুটিয়ে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। শতরান পার করতে খেলতে হয়েছে ২৫ ওভারেরও বেশি।

ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর আভাসই দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত সাইফ হাসান। তবে দলীয় ১৮ রানে তানজিদ ও ২৫ রানে শান্তর বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর ভালোই খেলছিলেন টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়ানো সাইফ ও হৃদয়। পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলে ফেলে টাইগাররা। তবে দলের চাপ বাড়িয়ে দলীয় ৫৩ রানে বিদায় নেন সাইফও। ৩৭ বলে ৪টি চারে ২৬ রান করেছেন তিনি। 

দ্রুত ৩ উইকেট হারিয়ে বড় শট খেলা থেকে নিজেদের গুটিয়ে নেয় বাংলাদেশ। ধীরগতির জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারের প্রথম বলে দলীয় শতরান পূরণ করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ১২০। উইকেটে হৃদয় ৪৪ রানে ও মিরাজ ৩৫ রানে অপরাজিত আছেন। জুটি থেকে এরই মধ্যে এসেছে ৬৭ রান। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২