পাকিস্তানকে হোয়াইটওয়াশে যেমন একাদশ নামাতে পারে বাংলাদেশ

ছবি সংগৃহীত।

টানা দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন সুযোগ হোয়াইটওয়াশ করার। আগামীকাল তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় জিতলেই মগজধোলাই হবে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। 

সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি পরিণত হয়েছে হোয়াইটওয়াশের লড়াইয়ে। একদিকে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে শক্তিশালী প্রতিপক্ষকে ধবলধোলাই করার, অন্যদিকে আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে শেষটা জয়ে রাঙাতে চাইবে পাকিস্তান।

এদিকে বাংলাদেশ যদি পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারে তাহলে তাদের জন্য রয়েছে বিশাল সুসংবাদ। তারা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে আসবে। বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১০ এ অবস্থান করছে। অন্যদিকে পাকিস্তানের অবস্থান ৮ এ। 

সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচে জয় এলে রেটিং পয়েন্ট বেড়ে ২২৩-এ পৌঁছাবে। এই পয়েন্টই বর্তমানে ৯ নম্বরে থাকা আফগানিস্তানের। ফলে সিরিজ ৩-০তে জিতলে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে আফগানদের টপকে যেতে পারে বাংলাদেশ।

অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ হলে পাকিস্তান ৪ রেটিং পয়েন্ট হারাবে। যদিও এতে করে তাদের র‌্যাঙ্কিংয়ের অবস্থানে বড় পরিবর্তন হবে না, তারা শীর্ষ আটেই থাকবে।

তবে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে, তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট বাড়বে মাত্র ১, অর্থাৎ ২২০ থেকে ২২১ এবং পাকিস্তানের কমবে ২ পয়েন্ট। এই ফলাফলে দুই দলের অবস্থান অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ যদি সিরিজের শেষ ম্যাচে জয় পায় পাকিস্তান, তাহলে র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তনই হবে না। উভয় দলই থেকে যাবে তাদের বর্তমান অবস্থানে।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, মাহেদি হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

সালমান আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়াল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২