বাংলাদেশ দূতাবাস রাবাতে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন

ছবি: সংগৃহীত ।

বাংলাদেশ দূতাবাস রাবাতে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) মরক্কোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মিস সাদিয়া ফয়জুননেসার সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব, মোহাম্মদ আবু নঈম এবং ই-পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আনোয়ার প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

৬৪তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধনের মাধ্যমে মরক্কো ও দূতাবাসের আওতাভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২