আলু ভর্তা-গরুর মাংসের বদলে এবার গ্রিলড চিকেন দেবে বিসিবি

ছবি : সংগৃহীত।

 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ৪ মে। মাঠের লড়াই শুরুর আগেই ক্রিকেটারদের জীবনযাত্রায় বড় পরিবর্তনের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বিসিবি নিজেই ক্রিকেটারদের দুপুরের খাবারের দায়িত্ব নিচ্ছে। যেখানে প্রাধান্য পাবে ফিটনেস ও সঠিক পুষ্টি।

এতদিন ডিপিএলের দলগুলো নিজেদের মতো করে খাবারের ব্যবস্থা করত, যার সিংহভাগ জুড়েই থাকত ভাত, আলু ভর্তা ও চর্বিযুক্ত গরুর মাংস। শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, ক্রিকেটারদের ফিটনেস বজায় রাখতে এই অভ্যাস বদলানো জরুরি। 

তিনি বলেন, ‘আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিলড চিকেনে নিয়ে আসা হয়তো সহজ হবে না। জাতীয় দল বা বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা এতে অভ্যস্ত হলেও ঘরোয়া ক্রিকেটের অনেকের জন্য এটা কঠিন। তবে আমরা চেষ্টা করব যেন খাবারটা অন্তত স্বাস্থ্যসম্মতভাবে রান্না হয়।’

খাবারের পাশাপাশি ক্রিকেটারদের মাঠের নিরাপত্তা নিয়েও সচেতন বোর্ড। ডিপিএল চলাকালীন ৫টি ভেন্যুতে সার্বক্ষণিক চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স মোতায়েন রাখার ঘোষণা দিয়েছেন তামিম। বিসিবি প্রধানের মতে, ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করা বোর্ডের প্রাথমিক দায়িত্ব। পর্যাপ্ত জরুরি চিকিৎসা ব্যবস্থা রেখেই এবার লিগ আয়োজন করা হবে।

এ ছাড়া এবারের প্রিমিয়ার লিগ থেকে আইসিসির দুর্নীতিবিরোধী নিয়মকানুনও ডিপিএলে অনুসরণ করা হবে বলে জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে গুলি : আনিসুরসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

অডিশনে বারবার প্রত্যাখ্যাত, ইন্ডাস্ট্রির অন্ধকার দিক তুলে ধরলেন অভিনেত্রী

নিউইয়র্কের প‌থে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সঙ্গীদের ওপর ডিম নিক্ষেপ

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

‘পেড্ডি’ বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় জাহ্নবী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

১০

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নিয়ে দিল্লির নতুন তৎপরতা

১১

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

১২