ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি

ছবি : সংগৃহীত।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিবি।

রোববার (৪ জানুয়ারি) আইসিসিকে পাঠানো এক ই-মেইল বার্তায় বোর্ড এই সিদ্ধান্তের কথা জানায়। মেইলে বিসিবি স্পষ্ট করে উল্লেখ করেছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বড় ধরণের শঙ্কা রয়েছে। এই শঙ্কার কারণে সেখানে দল পাঠানো তাদের পক্ষে সম্ভব নয়।

একই চিঠিতে বিসিবি আরও আবেদন করেছে যে, বাংলাদেশের জন্য নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে স্থানান্তর করা হোক।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের অধিকাংশ ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা ছিল। তবে বিসিবির এই আকস্মিক ও কঠোর বার্তার পর টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এবং সূচি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। আইসিসি এই আবেদনের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২