তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘আওয়ারাপন ২’, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে সিনেমাটি। শুধু তাই নয়, ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে এটি এখন সর্বোচ্চ আয়ের ছবিতে পরিণত হয়েছে।

বক্স অফিসের হিসাবে, ভারতে প্রথম তিন দিনে ‘আওয়ারাপন ২’-এর নেট আয় দাঁড়িয়েছে ৮১ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে বিশ্বব্যাপী সিনেমাটির মোট সংগ্রহ ১১০ কোটি ১০ লাখ রুপি।

মুক্তির প্রথম দিন শুক্রবার সিনেমাটি আয় করে ২২ কোটি রুপি। দ্বিতীয় দিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে। আর রোববার তৃতীয় দিনে ৯ হাজার ৪০৩টি শো থেকে ‘আওয়ারাপন ২’ সংগ্রহ করেছে প্রায় ২৬ কোটি রুপি।

২০০৭ সালের ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন ২’। প্রথম সিনেমাটি মুক্তির সময় বক্স অফিসে বড় সাফল্য পায়নি। পুরো প্রদর্শনীতে এর আয় ছিল প্রায় ৭ কোটি ৭৫ লাখ রুপি। সেই অঙ্ককেও এবার মুক্তির প্রথম দিনেই ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি।

ইমরান হাশমির ক্যারিয়ারেও সিনেমাটির ওপেনিং বেশ উল্লেখযোগ্য। তাঁর একক অভিনীত আগের সফল সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডকে পেছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’। ফলে দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে বক্স অফিসে শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা।

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা চলছে সিনেমাটির। তবে প্রথম তিন দিনের হিসাবে আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন ২’।

নীতিন কক্কড় পরিচালিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের উপস্থিতি এবং বক্স অফিস সাফল্য আপাতত ছবিটির পক্ষে কথা বলছে।

তিন দিনের এই সাফল্য ধরে রাখতে পারলে সামনে ‘আওয়ারাপন ২’ ইমরান হাশমির ক্যারিয়ারে আরও বড় বক্স অফিস রেকর্ড গড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

২

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

৩

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, চার মামলায় আসামি দুই হাজার

৫

‘ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা করতে পারবে না’

৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ২২

৭

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

৮

নতুন অভিবাসন পরিকল্পনা আনছে কানাডা, কারা পাবেন অগ্রাধিকার?

৯

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ প্রাথমিক শিক্ষক প্রার্থী

১০

প্রধানমন্ত্রীর নির্দেশেই সসম্মানে সেই বাংলা শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ: মাহদী আমিন

১১

বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

১২