ঠাঁকুরগাওয়ে ইত্যাদি অনুষ্ঠানে হামলা-ভাংচুর

ইত্যাদি অনুষ্ঠানে হামলা-ভাংচুর। ছবি সংগৃহিত

ঠাকুরগাঁওয়ে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

ইতোমধ্যে অনুষ্ঠানের বেশ কিছু মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষের প্রবেশের জন্য পাসের ব্যবস্থা করেছিলো ইত্যাদি কর্তৃপক্ষ। কিন্তু অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়। এসময় একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ এবং উপায় না পেয়ে অনুষ্ঠান মাঝপথে স্থগিত করে। প্রায় তিন ঘণ্টা পর আবারও কিছু দর্শক নিয়ে শুটিং শুরু করা হয়। এরপর অনুষ্ঠান শুরু হলেও আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত।

এ ঘটনার জন্য দর্শকদের অনেকেই কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ।’ 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

১০

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

১১

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১২