নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত কমপক্ষে ৬০

ছবিঃসংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় সেনা সদস্য সহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে দারুল জামা গ্রামে এ হামলা হয়। 

দারুল জামার ঐতিহ্যবাহী প্রধান রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আশপাশের ঝোপঝাড়ে আরও অনেক বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, তারা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করেছে এবং নারীদের ছেড়ে দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০টির বেশি বাড়ি এবং ১০টি বাস ধ্বংস করা হয়েছে।

এএফপি একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই এলাকাটি বোকো হারাম কমান্ডার আলী গুলদের নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তিনিই এই হামলার নেতৃত্ব দিয়েছেন।

বাবাগানা মালা নামে একজন বাসিন্দা, যিনি সৈন্যদের সাথে ৪৬ কিমি (২৯ মাইল) দূরে বামা শহরে পালিয়ে গিয়েছিলেন। তিনি জানান, সামরিক বাহিনীকে তিন দিন ধরে গ্রামের কাছে বোকো হারামের সমাবেশের বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোনো অতিরিক্ত সৈন্য পাঠানো হয়নি।

বোকো হারাম ২০০৯ সাল থেকে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় একটি খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে। এতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। আইএসডব্লিউএপি ২০১৬ সালে এই গোষ্ঠী থেকে বিভক্ত হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২