নাইজেরিয়ায় নৌকা ডুবি নিহত অন্তত ৬০

ছবি:সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে ভয়াবহ নৌকাডুবিতে কমপক্ষে ৬০ জনের প্রাণহানি হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় ৩০ জন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে, তাদের প্রত্যেকের অবস্থায় সংকটাপন্ন।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, নৌকাটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। তারা দুগ্গা শহরে এক শোকযাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন।

সংস্থাটির প্রধান আবদুল্লাহি বাবা আরা জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ উদ্ধারকাজ এখনো চলছে। গুরুতর আহত অন্তত ১০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং অনেকে এখনো নিখোঁজ।

নাইজেরিয়ার নদীপাড়ের জনপদগুলোতে নৌকাডুবি খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকালে নদী ও হ্রদ ফুলে-ফেঁপে ওঠায় এমন দুর্ঘটনা বেড়ে যায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা, অতিরিক্ত যাত্রী বহন এবং নৌকার রক্ষণাবেক্ষণের অভাবে এসব দুর্ঘটনা প্রায় ঘটছে। গত আগস্ট মাসেও সোকোতো প্রদেশে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাডুবিতে ৪০ জন নিখোঁজ হন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২