সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ১৫

ছবি: সংগৃহীত।

ঢাকার সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য ও অন্তত ১০ জন শ্রমিক রয়েছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে সাভারের বিরুলিয়া এলাকার মারকিউ ম্যানুফ্যাকচারার্স লিমিটেড কারখানার শ্রমিকরা বিরুলিয়া- সাভার আঞ্চলিক সড়ক অবরোধ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ফেব্রুয়ারি মাসের বেতন, জানুয়ারির ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাসে অন্তত ১০ শ্রমিক আহত হন।

তবে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, কারখানাটিতে প্রায় ৩৫০ জন শ্রমিক রয়েছেন। তাঁদের বোনাস দেওয়া হলেও কারিগরি ত্রুটির কারণে ফেব্রুয়ারি মাসের বেতন ও কিছু বকেয়া পরিশোধ করা হয়নি।

ইউএনও বলেন, মালিকপক্ষ, বিজিএমইএ ও শিল্প পুলিশের সমন্বয়ে ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য প্রায় ৩২ লাখ টাকার ব্যবস্থা করা হয়েছে। বাকি পাওনা ঈদের পর পরিশোধ করা হবে।

 

শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

১০

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১২