আর্টসেলের কনসার্ট বাতিল

ছবি: সংগৃহীত ।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সিলেটের ব্লুবার্ড স্কুলে আয়োজিত কনসার্টে অংশ নিতে পারেনি জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

শনিবার বিকেলে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। কিন্তু শেষ মুহূর্তে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল। সেখানে তারা লিখেছে, আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ শনিবার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়ত যে কোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না ।

বিবৃতিতে তারা আরও উল্লেখ করে, অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে পুড়ে গেছে একের পর এক গুদাম, ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন আনসার ও পুলিশ সদস্যও।

শনিবার রাত ৯টার পর কিছু ফ্লাইট চলাচল শুরু হলেও আর্টসেলের ফ্লাইটটি বাতিল থাকে। সেটি উল্লেখ করে আর্টসেল জানায়, পরে কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি আর উড়তে পারেনি। শেষে আয়োজক প্রতিষ্ঠান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্টসেল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২