এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

ছবি: সংগৃহীত।

মাত্র ১৪ দিন আগেও ট্রেবল তো বটেই, কোয়াড্রপলের স্বপ্ন দেখছিল আর্সেনাল। কিন্তু দুই সপ্তাহের মধ্যে সেই স্বপ্ন ভেঙে দুই টুকরা হয়ে গেছে।

মার্চের আন্তর্জাতিক বিরতি শুরুর আগে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার ছিল বড় ধাক্কা। তবে তার চেয়েও বড় ধাক্কা এল এবার এফএ কাপে। যে দলটি এবার প্রিমিয়ার লিগেই নেই, দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে ঘোরাফেরা করছে ৭ থেকে ৮ নম্বরের মধ্যে, সেই সাউদাম্পটনের কাছে গতকাল এফএ কাপ কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরেছে মিকেল আরতেতার দল।

যার অর্থ, টানা দুই ম্যাচে দুটি শিরোপা সামনে থেকে উধাও। এখন বাকি শুধু প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। কিন্তু সাম্প্রতিক ফর্ম যেভাবে পড়তির দিকে, তাতে এই দুই ট্রফি নিয়েও আর্সেনাল-সমর্থকদের শঙ্কা বেড়ে যাওয়ার কারণ আছে যথেষ্টই।

এমনিতে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় তাকালে অস্বস্তি কমই থাকার কথা। এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। সিটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে। সেটিতে পেপ গার্দিওলার দল ৩ পয়েন্ট পাবে ধরে নিলেও আর্সেনাল এগিয়ে থাকছে ৬ পয়েন্টে।

আবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল নিয়েও চাপ অন্যদের তুলনায় একটু হলেও কম। এবার যে আট দল মহাদেশীয় প্রতিযোগিতার সেরা আটে উঠেছে, তাদের মধ্যে সবচেয়ে দুর্বল বলে বিবেচিত স্পোর্তিং সিপি আর্সেনালের প্রতিপক্ষ। উপরন্তু দ্বিতীয় লেগ খেলার সুযোগ থাকছে নিজেদের মাঠেই।

কিন্তু এই স্বস্তির দিকগুলো অস্বস্তির হয়ে উঠেছে কারাবাও কাপ আর এফএ কাপের তেতো অভিজ্ঞতায়। দুই হারে শুধু দুটি শিরোপাই নাগাল থেকে সরে যায়নি, আর্সেনাল ২০২৫-২৬ মৌসুমে টানা দুটি ম্যাচেই হেরেছে এই প্রথম। টানা ৭ মাস ম্যাচের পর ম্যাচ, টুর্নামেন্টের পর টুর্নামেন্ট ধরে লাগাতার ভালো খেলে যে আত্মবিশ্বাস জমা হয়েছিল, সেটা যেন এক নিমেষেই ফুটো হয়ে গেছে। ২০০৪ সালের পর প্রথমবার লিগ জেতার সুযোগও তাই পিছলে যায় কি না, সে নিয়ে সংশয় তৈরি হয়েছে। সাবেক আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকট যেমন বললেন, ‘তারা আগেও এ ধরনের পরিস্থিতিতে পড়েছিল, নিশ্চয়ই সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাইবে না


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

১

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

২

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৩

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৪

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৫

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৬

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৮

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৯

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১০

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

১১

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

১২