বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

ছবি সংগৃহীত ।

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অভিযানে এখন পর্যন্ত তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ওগোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিজ্ঞপ্তি পাঠানোর সময় পর্যন্ত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবর জানান তারা।

এদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২