আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি; সংগৃহীত।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শনিবার (২০ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহায়তা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের যে বিপুল উন্মাদনা ও অকুণ্ঠ সমর্থন ছিল, সেটিকে অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করেন তিনি। বাংলাদেশের মানুষের এই ভালোবাসার চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার ব্যাপারেও নিজের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে পুলিশ হেডকোয়ার্টার্সে আন্তরিক স্বাগত জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের ফুটবলপ্রীতি ও ভালোবাসাকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে রাষ্ট্রদূতের এই ইতিবাচক উদ্যোগ ও আগ্রহের তীব্র প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন আইজিপি।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে শেষ হওয়া এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১০

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

মা প্রবাসে যাওয়ার তিন দিনের মাথায় সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

১২