অপু বিশ্বাসের সর্বশেষ ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার ঝড়

ছবি: সংগৃহীত।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। প্রায় সময় বিভিন্ন বিষয় কেন্দ্র করে আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে ব্যক্তিগত বিষয় নিয়ে অভিনেত্রীকে নিয়ে কম আলোচনা হয় না। এবার অপুকে নিয়ে চর্চা চলছে তার সর্বশেষ পোস্ট নিয়ে। মূলত অভিনেত্রীর নজরকাড়া লুক নিয়েই কথা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  

অপু বিশ্বাস শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় গাঢ় বেগুনি রঙের শাড়িতে, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ রয়েছে। পুরো সাজে গলা, কান ও হাতে মানানসই গয়না যুক্ত করে তাকে একটি অভিজাত ও বিয়ের সাজের মতো লুকে উপস্থাপিত হতে দেখা যায়। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, “সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনও শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।”ছবিগুলোতে তাকে দেখা যায় গাঢ় বেগুনি রঙের শাড়িতে, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ রয়েছে

তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রশংসা যেমন এসেছে, তেমনি শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনাও। অনেকেই তার লুক ও স্টাইলের প্রশংসা করলেও কেউ কেউ সাম্প্রতিক শাকিব খান ও শবনম বুবলীর সন্তানের প্রসঙ্গ টেনে মন্তব্য করছেন।  অপু বিশ্বাস শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন

উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) শবনম বুবলী জানান, তার আর শাকিব খানের সংসারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। তবে এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি ঘিরে নানা আলোচনা চলছে, যেখানে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের প্রসঙ্গও উঠে আসছে।

অপুর ব্যক্তিজীবন ও শাকিব খানের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে আগে থেকেই দর্শক ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে আব্রাম খান জয়। ফলে সাম্প্রতিক এই আলোচনায়ও আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অপু বিশ্বাস।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২