বিসিবি নির্বাচন থেকে সরে গেলেন আরও এক প্রার্থী

ছবি: সংগৃহীত ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। শুক্রবার বিকেলে বিসিবি কার্যালয়ে এসে নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও কয়েক ঘণ্টা পর মধ্যরাতে তার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সরে দাঁড়ানোর ঘোষণা আসে।

তবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ আর নেই। কেননা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বুধবার দুপুর পর্যন্ত। ফলে কাগজে-কলমে তার নাম ব্যালটে থাকলেও নির্বাচনে আর অংশ নেবেন না তিনি।

দীর্ঘদিনের এই ক্রিকেট সংগঠক নাটকীয় সিদ্ধান্তের কারণ বিস্তারিত না জানালেও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে উপযুক্ত সময়ে বিষয়টি খোলাসা করবেন।

তিনি বিবৃতিতে বলেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে সবাইকে জানাবো কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’

তিনি আরও বলেন, ‘কাদা ছোড়াছুড়িতে যেতে চাই না। যারা জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। তবে দ্ব্যর্থহীনভাবে বলছি, একাধিক প্যানেল থাকলে নির্বাচনটি মাইলফলক হয়ে থাকত। যারা পুরোটা সময় আমার পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১০

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১১

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

১২