বিকল্প পথে সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন তেল

বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে বাংলাদেশ। হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বিকল্প পথ ব্যবহার করছে।

 

লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সাগরপথে সরাসরি দেশের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০শে এপ্রিল লোড করার কথা রয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে এ তথ্য জানা গেছে।

 

এদিকে, বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।

 

যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলের জাহাজটি সেই তালিকার অন্তর্ভুক্ত নয়।

 

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর তথ্য অনুযায়ী, আগামী ২০শে এপ্রিল সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এক লাখ মেট্রিক টন তেল জাহাজে লোড করা হবে। আরও এক লাখ টন তেল নিয়ে হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে ‘এমটি নরডিক পলুকস’ নামের জাহাজ। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরে এসব তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে।

বিএসসি আশা করছে, এতে চলমান সংকট অনেকটাই লাঘব হবে।

 

সূত্র: বিবিসি বাংলা

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

১

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

২

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

৩

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৭

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৮

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৯

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

১০

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১১

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২