খাগড়াছড়িতে চলমান অবরোধ শিথিলের ঘোষণা

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শিথিলের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকার কাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সকাল সাড়ে ৯ টার দিকে জুম্ম ছাত্র-জনতার ফেসবুক পেইজ থেকে এ ঘোষণা দেয়া হয়।

 

এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা চলছে। এসব এলাকার বিভিন্ন পয়েণ্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করেছে।

 

এছাড়া খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আসলাম কালু। 

 

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিবাদে নামে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। এ সংগঠনের ডাকে অবরোধ কর্মসূচি চলাকালে জেলা সদর ও গুইমারায় সংঘর্ষের ঘটনা ঘটে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২