ফার্মগেটে ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন ‘অ্যালেন স্বপ’

ছবি: সংগৃহীত ।

একজন শিল্পীকে নানা চরিত্রে অভিনয় করতে হয়। চরিত্রটি তখনই পূর্ণতা পায়, যখন এর সঙ্গে মিশে যেতে পারেন শিল্পীরা। শুটিং করতে গিয়ে শিল্পীদের হয় নানা অভিজ্ঞতাও। কিন্তু শুটিংয়ে দর্শক যে একেবারেই চিনতে পারবেন না, চাইলেই ভিক্ষা দেবেন- সেটা কখনোই ভাবেননি অভিনেতা নাসির উদ্দিন খান।

তেমন একটি ঘটনা তার সঙ্গে ঘটেছিল ফার্মগেটে ওয়েব ফিল্ম ‘নয়া নোট’র শুটিংয়ে। এবারই প্রথম এই অভিনেতাকে ভিক্ষুকের চরিত্রে দেখা গেছে। চরিত্রের সাজসজ্জা এতটাই নিখুঁত ছিল যে দর্শকদের অনেকে মনে করেছিলেন তিনি সত্যিকারের ভিক্ষুক। সেই শুটিংয়ে ভিক্ষা করে টাকাও কামিয়েছেন তিনি।

নাসির উদ্দিন খান এক সাক্ষাৎকারে জানান, বাজেট সীমিত থাকায় বড় আয়োজন সম্ভব হয়নি। তাই পরিকল্পনা করা হয় ক্যামেরা দূরে লুকিয়ে রাখা হবে- ফার্মগেট ফুটওভারের ওপর। অভিনেতাকে বলা হয়েছিল নিজের মতো করে চরিত্রটা ফুটিয়ে তুলতে এবং মানুষের কাছে ভিক্ষা চাইতে।

তিনি বলেন, ‘প্রথম দিন শুটিং করতে গিয়েই দেখি অনেকে সত্যিই টাকা দিচ্ছে। আমি ঘুরে এসে প্রোডাকশনের ছেলেকে টাকা গুনতে বললাম। অবাক হয়ে দেখি প্রায় পাঁচশ টাকা জমেছে! তখন মনে হলো, বাহ্, ভিক্ষা করেও তো কম সময়ে ভালো টাকা পাওয়া যায়।’

তবে অভিজ্ঞতার মধ্যেই তিনি উপলব্ধি করেন, ভিক্ষা করা মোটেও সহজ ও সম্মানজনক নয়। অভিনেতার ভাষ্য, ‘চাইলে মানুষ এটা করতে পারে, কিন্তু এতে আত্মসম্মান হারানোর বিষয়টা আছে। অন্যের কাছে হাত পাতা কখনোই সহজ ও সম্মানের নয়।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২