ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল

ছবি সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব দেশে পরিচালিত সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ জুন) মধ্যরাতে এক যৌথ বিবৃতিতে এসব দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে যাতায়াতকারী সব ফ্লাইটই স্থগিত থাকবে।

বিশেষ করে শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে নিম্নোক্ত ফ্লাইটসমূহ নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত করা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইনের মাধ্যমে হালনাগাদ ভ্রমণতথ্য সংগ্রহ করার অনুরোধ জানানো যাচ্ছে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটসমূহ নির্ধারিত সময় অনুযায়ী স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

যাত্রীসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সর্বশেষ তথ্য জানার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২