রোহিতের পর কোহলির রেকর্ডও ভাঙলেন বাবর

ছবি : সংগৃহীত।

আগের ম্যাচে ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন বাবর আজম। 

এবার ভারতের আরেক কিংবদন্তি বিরাট কোহলিকে টপকে এই সংস্করণে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানের তারকা ব্যাটার।

শনিবার (১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ বলে ৯ চারে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি ছুঁয়ে ম্যাচসেরাও নির্বাচিত হন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

টি-টোয়েন্টিতে এটি বাবরের ৪০তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। পাকিস্তানের হয়ে ১৩১ ম্যাচ খেলে ৩৭টি ফিফটির পাশাপাশি করেছেন তিনটি সেঞ্চুরি। তিনি শীর্ষে ওঠায় পেছনে পড়ে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে অবসরে যাওয়া কোহলি। ভারতের জার্সিতে ১২৫ ম্যাচে তার পঞ্চাশ ছোঁয়া ইনিংস ৩৯টি (৩৮টি ফিফটি, একটি সেঞ্চুরি)।

এদিকে হার দিয়ে শুরুর পর টানা দুটি জয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে তারা। 

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা সফরকারী প্রোটিয়া নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করে। জবাবে বাবরের রেকর্ড ফিফটিতে ১ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২