নওয়াজের হ্যাটট্রিকের পর ফাইফার, আফগানিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ছবি:সংগৃহীত

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারে নি আফগানিস্তান। গ্রিন ক্যাপদের দেয়া ১৪২ রানের লক্ষ্যে আফগানরা আটকে যায় স্রেফ ৬৬ রানেই। 

পাকিস্তানের ৭৫ রানের জয়ের নায়ক মোহাম্মদ নওয়াজ। দেশের  তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক তুলে নেন এ বাঁহাতি স্পিনার। ৪ ওভারে একটি মেডেনসহ ১৯ রানের খরচে নেন ৫ উইকেট। এ সংস্করণে নওয়াজের ক্যারিয়ার সেরা বোলিং এটিই। এর আগে ব্যাট হাতে ২ ছক্কায় ২১ বলে খেলেন দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রানের ইনিংস। 

এর আগে কখনোই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ উইকেটের বেশি নিতে পারেননি নেওয়াজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে পঞ্চম সেরা বোলিং করলেন এই অলরাউন্ডার।

আফগান ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ওপেনার সেদিকউল্লাহ আতাল (১৩)। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম।

এর আগে পাকিস্তান থামে ৮ উইকেটে ১৪১ রান করে। ২৬ বলে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। এ ছাড়া মোহাম্মদ নেওয়াজ ছাড়াও ২০ পেরিয়েছেন অধিনায়ক সালমান আগা (২৪)। আফগান অধিনায়ক রশিদ খান ৩৮ রানে নেন ৩ উইকেট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২