আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

ছবি: সংগৃহীত

আবারও অসুস্থ ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। এর আগে যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়েছিল তার। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা সেই টিউমার কেটেছিলেন। এরপর থেকেই বারবার অসুস্থতার খবর শোনা যাচ্ছে। এখন দ্বিতীয় ইমিউনোথেরাপি চলছে তার।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মে-জুন মাস থেকেই অসুস্থ ছোটপর্দার এই অভিনেত্রী। ওই সময় টেনিস বলের আকারের টিউমার বাদ দেয়ার পর থেকে খুব একটা ভালো নেই তিনি। কয়েক দিন পরপরই শরীর খারাপের কথা শোনা যায়। এবার দ্বিতীয় ইমিউনোথেরাপি শুরু হয়েছে। এ জন্য হাসপাতালে ভর্তি করাতে হয়েছে এই অভিনেত্রীকে।

সম্প্রতি তার স্বামী শোয়েব ইব্রাহিম অভিনেত্রীর স্বাস্থ্যের খবর জানিয়েছেন। অভিনেত্রী বলেন, এটা এখন একটা রুটিন হয়ে গেছে। ২০-২১ দিন পরপরই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে আমাকে।

শোয়েব ইব্রাহিমের ভাষ্যমতে―আসলে কিছু দিন ধরেই দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। এ জন্য হাসপাতালে আইভি ড্রিপ দেয়া হচ্ছে। পাশাপাশি দীপিকা জানিয়েছেন, কিছু ওষুধের কারণে ঝিমুনি ধরছিল তার। এ কারণে এক রাতের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

এদিকে অসুস্থতার জন্য নাকি ছেলে রুহানকে নিয়ে উদ্বেগে থাকেন দীপিকা। তার অসুস্থতার জন্য ছেলের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি। অভিনেত্রী জানান, গত কয়েক সপ্তাহে ছেলের মধ্যে স্পষ্ট কিছু পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে বাড়ির স্বাভাবিক পরিবেশে না থাকা এবং বারবার হাসপাতাল যাওয়া-আসায় একাকিত্বে ভুগছে সে। এ জন্য আগের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে ছেলে।

উল্লেখ্য, অসুস্থতার শুরু থেকেই খোলামেলা কথা বলেছেন দীপিকা। জানিয়েছেন, শারীরিক ক্লান্তি ও চিকিৎসার জন্য কখনো কখনো ছেলেকে প্রয়োজনমত সময় দিতে পারেন না। সবমিলিয়ে স্বাভাবিক জীবনযাপন সম্ভব হচ্ছে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

১

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

২

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৩

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৪

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৫

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৬

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৭

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৮

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৯

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১০

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

১১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

১২