জুতা পরে মূর্তিতে মালা দেওয়ায় অভিনেতার গাড়ি ভাঙচুর

সংগৃহিত ছবি।

নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দেওয়ার সময় অভিনেতা বিশ্বনাথ বসুর পায়ে জুতা ছিল বলে অভিযোগ উঠেছে। আর এমন কাণ্ডে খেপেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ, চড়াও হয়েছে অভিনেতার ওপর। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

গত ২৫ জানুয়ারি রাতের ঘটনা। সেদিন পশ্চিম মেদিনীপুরে বেলদায় পটাশপুর পাহাড়িচকের নেতাজি তরুণ সংঘের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বনাথ। অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্রের ছবিতে মালা দেন। কিন্তু এ সময় নাকি তার পায়ে জুতা ছিল। পরে মঞ্চে নির্ধারিত সময় অনুষ্ঠানও করেন।

এদিকে অভিনেতা তার ভুলের কথা স্বীকারও করেন। ক্ষমাও চেয়েছিলেন। এরপরও মঞ্চ থেকে নামার পরই স্থানীয়দের একাংশ চড়াও হয় তার ওপর। মারমুখী হয়ে উঠেন। এতে অভিনেতার দেহরক্ষী ও গাড়িচালক আহত হয়েছেন। পরে গাড়ি নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন তারা। কিন্তু চলে আসার সময় গাড়িতেও ভাঙচুর করা হয়।

এদিকে এ ঘটনায় আতঙ্কে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ। এ কারণে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে জানিয়েছেন তিনি। তবে হামলার ঘটনার কথা অস্বীকার করেছেন তরুণ সংঘের সহ-সম্পাদক পল্লব মাইতি। তিনি জানান―অভিনেতা প্রথমে জুতা পায়ে নেতাজির প্রতিকৃতিতে মালা পরান। অনুষ্ঠান শেষে তাকে জুতা খেলে ফের নেতাজিকে মালা দেয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু মঞ্চ থেকে নামার পরই গাড়িতে উঠে যান। পরে মালা পরাননি তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

১১

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১২