চিত্রনায়ক জসীমের কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে রাতুল

ছবি সংগৃহীত ।

জনপ্রিয় রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট এবং শব্দ প্রকৌশলী এ কে রাতুল আর নেই।  রোববার (২৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজ ছেলে রাতুল। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুলাই) সকালে বনানী কবরস্থানে বাবা জসীমের কবরেই সমাহিত করা হবে তাকে। এর আগে বাদ মাগরিব উত্তরা ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সংগীতজগতে রাতুল ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। ২০১৪ সালে তার ব্যান্ড ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে আসে ইপি ‘এইটিন’, যা শ্রোতাদের মাঝে দারুণ প্রশংসিত হয়।শুধু নিজের ব্যান্ডেই নয়, অন্যান্য দলেও ছিল তার সক্রিয় অংশগ্রহণ। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি–১’ অ্যালবামের সাউন্ড প্রোডাকশনের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর বড় ভাই এ কে সামী একজন ড্রামার।

এ কে রাতুলের হঠাৎ মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী শিল্পী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২